সিনেমার শ্যুটিংয়ে নয়,চট্টগ্রামে এলেন তিনি ভিন্ম কাজে।চট্টগ্রামের উদীয়মান শিল্পগ্রুপ সিস্টেম গ্রুপের অফিসে এলেন তিনি।
চিত্রনায়ক রুবেল। সিস্টেম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম সিস্টেম তার ভক্ত।রুবেল এসেছেন ভক্তের আবদারে সাড়া দিতে।
গ্রুপের ইডি মিছবাহ উদদীন কাদেরী, এইচ আর এন্ড একাউন্টস জি এম ফারহানা কাদেরী, কনস্ট্রাকশন জিএম রাশেদুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হারুন, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পলাশ, মার্কেটিং এন্ড সেইলস এ জি এম সদরুল আমিন তাঁকে স্বাগত জানান।
ফজলুল আজিম বলেন, আমার জীবনের প্রথম ফিল্ম দেখি চিত্রনায়ক রুবেল অভিনীত জ্বলন্ত আগুন। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। তখন থেকে আমি নায়ক রুবেল ভাইয়ের ভক্ত।আমার অফিসে প্রিয় নায়ককে পেয়ে থাকে স্বাগতম জানালাম। দুজনেই সামনা-সামনি বসে অনেক আড্ডা দিলাম। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬ সিস্টেম বিল্ডার্স লিমিটেডের অনুষ্ঠানে অংশগ্রহণের দাওয়াত দিলাম।
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় পত্রিকা প্রথম আলো, দৈনিক কালবেলা, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন ও স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীসহ ২০ এর অধিক পত্রিকায় সিস্টেম গ্রুপের বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে...
সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সে লক্ষ লক্ষ টাকার পুরস্কার...
সম্প্রতি মুসলিম বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত "গ্লোবাল মুসলিম বিজনেস ফোরাম (জিএমবিএফ) " এ মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে সফল ব্যবসায়ী উদ্যোক্তা পুরস্কার পায় সিস্টেম গ্রুপ।